রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, ৪ জনকে আটক

ডেস্ক নিউজ :
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় পরশ্বেরপুর বিওপির এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ওই চার জন। পরে বিজিবির পরমেশ্বরপুর বিওপির টহল টিম তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কাজের সন্ধানে ৩ থেকে ৪ মাস আগে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমন করেছিল। বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ জানান, আটকদের বিজিবি থানায় সোপর্দ করে একটি মামলা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর