২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগে বরাদ্দ বাড়িয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ২২ কোটি টাকা ও সুপ্রিম কোর্টের জন্য ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তৃতায় এ প্রস্তাব পেশ করেন।
অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য ২৪৭ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ২৩৭ কোটি দুই লাখ ১৬ হাজার টাকা।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। এবারের বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।’