শরীর ভাল রাখতে হলে প্রোটিন খেতে হবে। দৈনন্দিন খাবারের বাইরেও প্রোটিন পাউডার গুলে মিল্কশেক খাওয়ার চল তরুণ প্রজন্মের মধ্যে। বাড়তি চাহিদার দিকে নজর রেখে বিভিন্ন সংস্থাই প্রোটিন পাউডার তৈরি করছেন। তবে প্রশ্ন থাকছে, সেই সব উপাদানের গুণমান নিয়েও।
চিনেবাদাম, কাঠবাদাম, পেস্তায় প্রচুর পরিমাণে প্রোটিন মেলে। বাদামে থাকে অ্যামাইনো অ্যাসিড, যা প্রোটিন তৈরিতে সাহায্য করে।
বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার খাবার হজমের প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে ধীরে ধীরে পরিপাক হয়, এবং দিনভর ক্যালোরি মেলে। দীর্ঘ ক্ষণ পেট ভরা থাকে। বাদাম এবং নারকেলের দুধে ভিটামিন, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক-সহ একাধির খনিজ মেলে। প্রোটিন পাউডার দিয়ে তৈরি মিল্কশেকে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের হাত থেকে শরীরকে রক্ষা করে।