জানা গেছে, সমাবেশে অংশ নিতে মেজর অব হাফিজ উদ্দিন আহমেদসহ একাধিক নেতা আমন্ত্রণ জানিয়েছেন।খালেদা জিয়া সবশেষ জনসমাবেশে বক্তব্য রেখেছেন ২০১৭ সাল ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। এরপর ২০১৮ সাল ৬ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া।







