মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে উঠছেন। সোমবার (৩ মার্চ) দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ কথা জানান।তিনি বলেন, ‘রবিবার (২ মার্চ) সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কেবিনে রাখা হয়েছে। আজ অবস্থা অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন। ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।


এই বিভাগের আরো খবর