এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন রোহিত। ৭৬ বলে ৯ চার ও ৭ ছয়ে ৩২তম সেঞ্চুরি করেন তিনি। শেষবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেন রোহিত, ১৩ ম্যাচ আগে। ৯০ বলে ১২ চার ও ৭ ছয়ে ১১৯ রান করেন ভারতীয় ওপেনার।শ্রেয়াস আরও ব্যবধান কমিয়ে ৪৪ রানে থামেন। এরপর লোকেশ রাহুল (১০) ও হার্দিক পান্ডিয়াকে (১০) নিয়ে লক্ষ্যে ছুটতে থাকেন অক্ষর প্যাটেল। ৪৫তম ওভারের তৃতীয় বলে ভারতের জয় নিশ্চিত হয়। ৬ উইকেটে ৩০৮ রান করে তারা। ৪১ রানে অক্ষর ও ১১ রানে জাদেজা অপরাজিত ছিলেন।এর আগে ব্যাটিংয়ে নেমে সল্টের (২৬) সঙ্গে বেন ডাকেটের ৮১ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের আভাস দেয়।
ডাকেট দলীয় স্কোর একশ পার করে আউট হন। ৬৫ রান করেন তিনি। জো রুটও হাফ সেঞ্চুরি করেন। এউইন মর্গ্যানকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ৬৯ রানে থামেন সাবেক অধিনায়ক।এরপর হ্যারি ব্রুক (৩১), জস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোনের (৪১) ব্যাটে তিনশ ছাড়ায় ইংল্যান্ড। ইনিংসের এক বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট তারা।রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন।
এই ইনিংস খেলার পথে রোহিত ভারতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকারকে (১৫৩৩৫) পেছনে ফেলেছেন। ১৫৩৫০ রান নিয়ে তিনি কেবল বীরেন্দর শেবাগের (১৬১১৯) পেছনে। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় দুইয়ে উঠেছেন রোহিত। ৩৩২ ছক্কা মেরে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে (৩৩১)। তার উপরে কেবল শহীদ আফ্রিদি (৩৫১)।







