মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর সমর্থন ছিল বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে : রাশেদ খান

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখতো, তাহলে অভ্যুত্থানে সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছিল, তখনই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন সেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে।’সোমবার সন্ধ্যায় যশোর শহরের একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের সমালোচনা করে রাশেদ বলেন, ‘যে ছাত্রনেতারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখলো; তাদের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ আসছে। শুধু শিক্ষার্থীদের না; রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধেও একই অভিযোগ। আমরা কেউ আওয়ামী লীগ হবো না। আমরা যদি আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, অত্যাচার, দুর্নীতি, ঘুষবাণিজ্যে লিপ্ত হই, বাংলাদেশের মানুষ আমাদেরও প্রত্যাখ্যান করবে।’অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের যশোর জেলা শাখার সভাপতি এবিএম আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন– বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।


এই বিভাগের আরো খবর