রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র উপকূলে মাছ শিকার শেষে ফিরছিলেন ৪০ জন জেলে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ৫টি ফিশিং বোটসহ ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়।টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার এবং অপর ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।


এই বিভাগের আরো খবর