রথযাত্রা উৎসবের জন্য জমানো টাকা খরচ করে বাঁকুড়ার কোতুলপুরের বাড়ি থেকে সোজা ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ায় হাজির হয়েছিল সপ্তম শ্রেণির পড়ুয়াটি। পুলিশ জানিয়েছে, অদ্রীশ হালদার নামে সপ্তম শ্রেণির ওই পড়ুয়ার ছোট থেকেই স্বপ্ন বড় হয়ে সৌরভের মতো ক্রিকেটার হওয়ার। বাবা-মায়ের কাছে সৌরভকে দেখার ইচ্ছা প্রকাশ করলেও তাঁরা বিশেষ আগ্রহ দেখাননি। তাই সোমবার দুপুরে কোতুলপুর থেকে বাস ও ট্রেনে চেপে অদ্রীশ রাতে কলকাতায় হাজির হয়।