সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

স্বাধীনতার বেচা-কেনা : মাহবুব দুলাল

আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

স্বাধীনতার বেচা-কেনা
মাহবুব দুলাল

কৈশোর পেরিয়ে যৌবন
ভাঙাভাঙা স্বপ্নেরা উঁকি দেয়
আবার থাকতে থাকতে
দেখতে দেখতে উধাও হয়
নাগাল পাই না তো পাই না
সেকি অদ্ভূত যন্ত্রণা আর অস্থিরতা
না পাওয়ার বেদনা আজও
তাড়াচ্ছে যেমন আমার দেশের
স্বাধীনতা-
নাকি বয়স হয়েছে তার
স্বাধীনতা যেন বেচা-কেনার দোকানে
পাওয়া যায়।

স্বাধীনের পরে কার স্বার্থে
কে খুন, কারা দেয় লাশে আগুন
কেহ ধন গড়তে বেচে নুন
ষড়যন্ত্র ছাড়িয়ে ষড়যন্ত্র
লাশ মাড়িয়ে মানুষ খুন
কখনো টুকরো টুকরো করে
কখনো সিকি, অর্ধেক-না হয় পুরোটা
কখনো ভোটের নামে
কখনো জিও এনজিও’র খামে
আবার চড়া দামে বিক্রি হয়
না হয় অভ্যুত্থানে
মবের পিঠে ঘুরে বেড়ায়
ত্রিশ লাখ শহীদের রক্তে ও দু’লাখ
বঙ্গ ললনার সম্ভ্রমে কেনা
আমাদের স্বাধীনতা।

যে দলে স্বাধীনতার ঘোষকের দাবি
তারাও মুক্তিযুদ্ধ প্রমানে ব্যর্থ সেদিন
বাধিল না মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য
ভাঙতে-
মুজিবকে তলিয়ে দিতে তলিয়ে গেল
শহীদ জিয়াসহ লাখো মুক্তিযোদ্ধা।

দেশ দেখলো আষ্ফালন আর আষ্ফালন
সময়ের ডাকে কানে আসে
ভোট দেক আর না দেক
ক্ষমতায় যেতে হবে-
ভোটে বেহেস্ত বিক্রি হয় শুনছে
ভোটার।

তাইতো ব্যর্থ পার্থ সারথিরা শঙ্খ
আর বাজাবে না
জাগরণির নজরুলকেও ভূলিয়ে
দিবে যারা
আজকে বন্দর ইজারা কালকে
হয়তো লুটবে অন্দর
তাতেও স্বাধীনতা পতাকা
মানচিত্রের পাহারা দিবে না
ওরা-
সুদির বংশ বৃদ্ধি পাবে টাকার
পলে পলে-
অথচ হাজার বছরের শ্রেষ্ঠ সাধনা
পবিত্র স্বাধীনতা, পতাকা-মানচিত্র
মুক্তিযুদ্ধ-
আত্মত্যাগ আর রক্তিমতা আমাদের
দেশকে চিনতে-জানতে মানতে শেখায়।


এই বিভাগের আরো খবর