এতে বলা হয় গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায়—‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিলের পরিবর্তে একদিন পিছিয়ে পরের দিন ১২ এপ্রিল (শনিবার) উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।







