সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

স্বাস্থ্যের খেয়াল রাখবে নিরামিষ দুধ-লাউ, রইল রেসিপি

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

লাউ দেখলেই চিংড়ি দিয়ে ঘণ্ট রাঁধতে ইচ্ছে করে। অনেকে আবার নিরামিষ লাউয়ের ছেঁচকি খেতেও পছন্দ করেন। ডালের মধ্যে ডুমো ডুমো করে কাটা লাউ দিলেও খেতে মন্দ লাগে না। গরমে শরীরও বেশ ঠান্ডা থাকে। কিন্তু লাউয়ের সেই একঘেয়ে পদ আর কাঁহাতক খাওয়া যায়? তার চেয়ে বরং জিভের স্বাদ বদল করতে রেঁধে ফেলুন দুধ-লাউ। রইল প্রণালী।

উপকরণ:

১টি লাউ (ডুমো করে কাটা)

১ কাপ দুধ

১ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদ অনুযায়ী নুন

সামান্য চিনি

১টি শুকনো লঙ্কা

১ চা-চামচ জিরেবাটা

আধ চা-চামচ আদাবাটা

এক চিমটে হিং

প্রণালী:

কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে হিং এবং শুকনো লঙ্কার ফোড়ন দিন।

সামান্য নাড়াচাড়া করে কড়াইয়ে কেটে রাখা লাউ দিয়ে দিন। একটু ভেজে নিয়ে অল্প নুন, চিনি, আদাবাটা, জিরেবাটা দিয়ে দিন।

কড়াই ঢাকা দিয়ে লাউ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এই সব্জিতে জলের পরিমাণ বেশি। রাঁধতে রাঁধতে নিজে থেকে জল বেরোতে শুরু করে। মূলত ওই জলেই লাউ সেদ্ধ হবে। আলাদা করে আর জল দিতে হবে না।

ফুটতে ফুটতে জল খানিকটা শুকিয়ে এলে দুধটা দিয়ে দিন। ঝোল ঘন হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। চাইলে ভেজে রাখা বড়িও দিতে পারেন এই সময়ে।

নামানোর আগে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কাজ শেষ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ-লাউ।


এই বিভাগের আরো খবর