সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

রাজশাহী স্যুটার রুবেলের সহযোগী রাব্বি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

রাজশাহী মহানগর ছাত্রলীগের কর্মী আকিফ-ই-রাব্বিকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ছাত্রলীগ নেতা রাব্বির  বাড়ি নগরীর সাগরপাড়া এলাকায়। সে ওই এলাকার গোলাম নবীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাব্বি রাজশাহীর মহানগর যুবলীগের নেতা ও দুহাতে পিস্তল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারী জহিরুল ইসলাম রুবেলের সহযোগী। সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরীর লোকনাথ স্কুলের মোড় থেকে তাকে ধরে সিটি কলেজ ছাত্রদল নেতা সহ তার সমর্থকরা। এসময়  তার  মোবাইল পরীক্ষা নিরিক্ষা করে  স্যুটার রুবল সহ আওয়ামী লীগ নেতাদের সাথে তার ছবি পায়। জিজ্ঞাসাবাদ  রাব্বি স্বীকার করেছে সে রুবেল এর সহযোগী ও ছাত্রলীগ কর্মী। পরে ছাত্রদল নেতারা রাব্বিকে পুলিশের কাছে হস্তান্তর করে ।


এই বিভাগের আরো খবর