শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

হকির আরেকটি বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ গত বছর যুব হকির বিশ্বকাপে খেলেছে। এবার ফাইভ এ সাইড অ-১৮ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক হকি ফেডারেশন বাংলাদেশ হকি ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

অ- ১৮ বালক ৫-এ-সাইড বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে মিশরের ইসমাইলিয়ায়। টুর্নামেন্ট চলবে ৭ থেকে ১২ ডিসেম্বর।

বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ।


এই বিভাগের আরো খবর