লিটন আক্ষেপ করে ম্যাচের পর বলেছেন, ‘ব্যাটিংয়ে যদি যথেষ্ট রান করতাম, ভিন্ন চিত্র হতে পারতো। প্রথম সংবাদ সম্মেলনে একটি কথা বলেছিলাম যে, আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব আছে, আমরা চাই যে তারা আমাদেরকে ইনপুট দেবে ব্যাটিংয়ে। আজকে জায়গা ছিল, কিন্তু আবারও ব্যর্থতা।’
মেহেদী, রিশাদরা প্রত্যাশামতো রান করতে পারছেন না। তাদের নিয়ে লিটনের কথা, ‘আগেও বলেছি রিশাদ, শেখ মেহেদী, নাসুম, ওরা স্পিনার হিসেবে খেলে। সব দলে যারা স্পিনার হিসেবে খেলে, তারা ব্যাটিংও পারে। তা না হলে আপনাকে চায়নাম্যান হতে হবে, মিরাকল কিছু যেমন থাকে অনেক দলের ক্রিকেটার, তারা শুধু বোলার হিসেবেই খেলে। শেখ মেহেতি তো ব্যাটিং পারে, কিন্তু ওই পারফরম্যান্সটা আমাদের দরকার আন্তর্জাতিক ক্রিকেটে। রিশাদের বেলাতেও তাই।’







