মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

হালকা মশলা দিয়ে বানিয়ে ফেলুন শাহি দই-ভাত

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

দই খুব ভাল প্রোবায়োটিক। ওজন কমাতে রোজের পাতে টক দই রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। তবে একঘেয়ে দই খেয়ে মুখে অরুচি হলে, ‘শাহি কার্ড-রাইস’ খেয়ে দেখতে পারেন। তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশের খুব জনপ্রিয় খাবার দই-ভাত। সাদা ভাতের সঙ্গে দই, ডাল ও নানা রকম ফোড়ন মিশিয়ে তৈরি হয় দই-ভাত। খেতেও সুস্বাদু এবং ডায়েটের জন্যও আদর্শ। জেনে নিন প্রণালী।

উপকরণ

১ কাপ ভাত

২ কাপ টক দই

১ চা চামচ তেল

১ চা চামচ সর্ষে

৪-৬টি কারিপাতা

১-২টি শুকনো লঙ্কা

আধ চা চামচ ছোলার ডাল

পরিশ্রম সত্ত্বেও অফিসে সাফল্য অধরা? কোন পাঁচ কৌশল মেনে চললে বাহবা কুড়োবেন আপনিই
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ‘সুপারবাগস্’ নাশ করতে নতুন ওষুধ তৈরি হল দেশে, কতটা সফল জ়ায়নিচ?
এক চিমটে হিং

স্বাদ মতো নুন

১ চা চামচ চিনি

১ চামচ ধনেপাতা

এক মুঠো বেদানা

প্রণালী

একটি বাটিতে টক দই ফেটিয়ে নিয়ে তাতে ভাত মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে সর্ষে, কারিপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিন। তাতে এ বার ছোলার ডাল, নুন, চিনি দিন। তার পরে দই মাখা ভাত কড়াইয়ে দিয়ে ঝটপট নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিন। উপর থেকে বেদানা আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন দই-ভাত। উপর থেকে কাজু, কিশমিশ ছড়িয়ে দিতে পারেন।


এই বিভাগের আরো খবর