রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

হাসিনাকে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন : দুলু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনাকে পছন্দ হলে ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দেন। বানিয়ে দেখেন, শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে, কিভাবে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চায় । মোদি সাহেবকে তিনি আরো বলেন,  শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিলে,  ভোট চুরি করে আপনার দেশের ক্ষমতা কেড়ে নিয়ে ভারতে প্রধানমন্ত্রী হবে। কারন শেখ হাসিনা জানে কিভাবে ভোট চুরি করতে হয়।’ নাটোরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ এর সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবিসহ নেতা কর্মিরা।


এই বিভাগের আরো খবর