সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) পূর্ব নির্ধারিত সময় সকাল ৯টায় মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহিদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন।সমাবেশে সারা দেশ থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। মাঠ ছাপিয়ে সমাবেশের বিস্তৃতি ঘটেছে আশপাশের সড়কে। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
শনিবার (৩ মে) সকাল ৯টায় অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য হয়ে পড়েছে পুরো মাঠ। অনেকে রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর আগে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হেফাজতের নেতাকর্মীরা।নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী’ প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরে ‘গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের’ বিচার এবং ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা-নিপীড়ন’ বন্ধের দাবিতে এ মহাসমাবেশ হচ্ছে।