উপদেষ্টা বলেন, ‘মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করতে ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস’র মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে জানান। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন, বাকিগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন।উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনও ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।’
এ জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন উপদেষ্টা। সরকারের সুলভ ও বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর কথা জানান তিনি।মতবিনিময় সভায় আরও ছিলেন– খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সব জেলার জেলা প্রশাসকসহ খাদ্য মন্ত্রণালয় ও ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।







