সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

১৯নং ওয়ার্ড এর দুই কৃতি সন্তানকে সংবর্ধনা কাউন্সিলর সুমনের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ড এর কৃতি সন্তান ডাব্লিউ.বি.সি এশিয়া সুপার ফ্লাইওয়েট প্রো-বক্সিং চ্যাম্পিয়নশীপ এ স্বর্ণজয়ী উৎসব আহম্মেদ এবং ইন্ডিয়া-বাংলাদেশ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ এ রোপ্যজয়ী  আবু তালহা কে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরীর শিরোইল কলোনীস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মোড়ে এ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এই  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে  ডাব্লিউ.বি.সি এশিয়া সুপার ফ্লাইওয়েট প্রো-বক্সিং চ্যাম্পিয়নশীপে স্বর্ণজয়ী উৎসব আহম্মেদ এবং  ইন্ডিয়া বাংলাদেশ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ এ রোপ্যজয়ী আবু তালহার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত জোন-৭ কাউন্সিলর সুলতানা  আহমেদ সাগরিকা, সংরক্ষিত জোন-৭ এর সাবেক কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, জাতীয় বক্সিং কোচ শফিউল আজম মাসুদ, বক্সিং কোচ নাদিম হোসেন, জাতীয় স্কেটিং প্লেয়ার মেহেদী হাসান, অধ্যক্ষ মুজিবুর রহমান, বৃক্ষ প্রেমী হায়দার আলী, জাতীয় শ্রমিক লীগ শাহ মখদুম থানা শাখার সভাপতি  শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি,
শাহমখদুম থানা ছাত্রলীগের  শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহান, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ দক্ষিণ শাখার সহসভাপতি আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোশাররফ হোসেন, সম্মানিত শিক্ষক মাইনুল ইসলাম,  উজ্জ্বল খান, বক্সার জনি, বক্সার আরিফ, বক্সার শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.বি আর্চারি ক্লাবের কোচ সাইফুদ্দিন বাচ্চু।


এই বিভাগের আরো খবর