মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা ৩৩ জন যুগ্ম সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথকভাবে জারি করা ৬টি প্রজ্ঞাপন থেকে এ তথ্য  জানা গেছে। 

এছাড়া ওএসডির তালিকায় রয়েছেন, ড. কে এম কামরুজ্জামান সেলিম (১৫০১০), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। কবীর মাহমুদ (১৫০১৫), পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, (পরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হিসেবে বদলির আদেশাধীন)। মো. মাহমুদুল আলম (১৫০২৮), পরিচালক (যুগ্ম সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। হায়াত-উদ-দৌলা খাঁন (১৫১২৫), পরিচালক (যুগ্ম সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। অঞ্জন চন্দ্র পাল (৬৭৭৮), যুগ্ম সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোছা. সুলতানা পারভীন, এনডিসি (৬৮৮৪), যুগ্ম প্রধান (সংযুক্ত), পরিকল্পনা বিভাগ। মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী (৬৮৯৬), প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ। মো. শহিদুল ইসলাম (৬৮৫০), নির্বাহী সচিব (যুগ্ম সচিব), জাতীয় সমাজ কল্যাণ পরিষদ।

আরও আছেন মোহাম্মদ হেলাল হোসেন, বিপিএএ (৬৮৮৯), যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মো. আলী আকবর (৬৯১২), যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট (বদলির আদেশাধীন)। মোহাম্মদ দাউদুল ইসলাম (৬৬৮১), যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। মো. মাজেদুর রহমান খান (৬৬৩৯), যুগ্ম সচিব, শিল্প মন্ত্রণালয়। এ জেড এম নুরুল হক (৬৭৩৩), যুগ্ম সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এস. এম. অজিয়র রহমান (৬৮৬৩), পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ রাবার বোর্ড। মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (৬৮৬৫), সচিব (যুগ্ম সচিব), ঢাকা উত্তর সিটি করপোরেশন। গোপাল চন্দ্র দাশ (৬৯২৩), যুগ্ম সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কাজী আবু তাহের (৬৭৩১), যুগ্ম সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। মো. মিজানুর রহমান (৬৭৩৭), পরিচালক (যুগ্ম সচিব), কারিগরি শিক্ষা অধিদফতর। মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি (৬৮০৬), সদস্য (যুগ্ম সচিব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মিজ আনার কলি মাহবুব (৬৮৮৬), যুগ্ম সচিব (সংযুক্ত), মন্ত্রিপরিষদ বিভাগ। সৈয়দা ফারহানা কাউনাইন (৬৮৯৪), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মাহমুদুল কবীর মুরাদ (৬৮৯৯), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


এই বিভাগের আরো খবর