তিনি বলেন, বিগত বছরগুলোতে যুগের পর যুগ ধরে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা সেই সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা এই শপথ নিয়ে একটি কথাই বলতে চাই, হাজারও রক্তাক্ত লাশের ওপরে যে নতুন বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক দল গড়তে যাচ্ছি—এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের পরিবর্তে বাংলাদেশের মানুষের স্বার্থ ও বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে।জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ১৫ দিন ধরে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপ ক্যাম্পেইন করেছে। সেখানে দেশের সর্বস্তরের প্রায় ২ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। সব পেশার মানুষের মতামতের বহিঃপ্রকাশ আমরা এই জরিপের মাধ্যমে দেখতে পেয়েছি। নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক দলের নাম সম্পর্কেও মানুষ মতামত ব্যক্ত করেছেন।







