ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতে এবার অদম্য আর্লিং হালান্ড। বাছাইয়ের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। ৮ ম্যাচে তার গোল ১৬টি। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ১৬ গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি। ইতালিকে এদিন অন্তত ৯ গোলের ব্যবধানে জিততে হতো। ১১ মিনিটে পিও এস্পোসিতোর গোলে লিড নিয়ে বড় জয়ের আশায় বুক বেঁধেছিল তারা। প্রথমার্ধে তারা দাপট ধরে রেখেছিল।
গত জুনে ইতালির বিপক্ষে নরওয়ের ৩-০ গোলের জয়ে শেষ হয়েছিল লুসিয়ানো স্পালেত্তি অধ্যায়। তার উত্তরসূরি গেনারো গাত্তুসোকে এখন প্লে অফের প্রস্তুতি নিতে হবে।