সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

৩দিন বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে খেলতে প্রস্তুত রিশাদ-নাহিদ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

গত ১৪ মে সংযুক্ত আরব আরিমাতের উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দফা দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের সবাই নিরাপদে পৌঁছালেও তিনদিন ধরে বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই সময়ে দু’জনের কেউই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারেননি। তিনদিন পর গতকাল (শুক্রবার) রাত ২টার পর তাদেরকে দুবাই প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এর পর দলের সঙ্গে যোগ দেন তারা। আজ শনিবার দুজনেই আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার জন্য উন্মুক্ত বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, ‘আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না, কেন তাদের আটকে রাখা হয়েছিল। আমরা ধারণা করছি, পাকিস্তান থেকে ওরা ফিরেছিল। ওদের কেবল ট্রানজিট ভিসা ছিল। এন্ট্রি-এক্সিট জটিলতা হয়তো তৈরি হয়েছিল। এতটুকুই বলতে পারি। গতকাল রাতেই তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ খেলার জন্য অ্যাভেইলেভেল আছেন।’


এই বিভাগের আরো খবর