রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

৩ কোটি টাকা হাতিয়ে উধাও দম্পতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে রাজশাহীর গোদাগাড়ীর মনিরুজ্জামান ও তার স্ত্রী সুকতারা বেগম গা ঢাকা দিয়েছেন। বিদেশে পাঠানো ও চাকরি দেওয়ার নাম করে এলাকার ৩৫ জন ব্যক্তির কাছ থেকে এ অর্থ হাতিয়ে নেয় তারা।

ভূক্তভুগিদের অভিযোগ, মনিরুজ্জামান ও তার স্ত্রী বাসুদেবপুর হাইকেয়ার মোড়ের বাজারে একটি দোকানঘর ভাড়া নিয়ে তৈরি পোশাকের দোকান দেন। সেই সুবাদে এলাকার মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন। মনিরুজ্জামান ও সুকতারা দম্পতি উদ্যোক্তা তৈরি, বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা, স্বল্প সুদে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়া, বিদেশে লোক পাঠানো ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান, কাঁথা সেলাই করে ঢাকার বাজারে বিক্রি ও হাতের কাজ শেখানোর কথা বলে এলাকাবাসীকে আকৃষ্ট করেন।প্রতারণার কৌশল হিসেবে এলাকাবাসীর কাছ থেকে টাকা জমা নেওয়া শুরু করেন। আবার জমা টাকার ওপর কয়েকজনকে এক দুই মাস কিছু কিছু পরিমাণে লাভ দেন।

এছাড়া এলাকার আরও কয়েকজনকে বিদেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নেন। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে বাসুদেবপুর এলাকায় জমি কিনে একটি পাকা বাড়ি তৈরি করেন।ভুক্তভোগীরা আরও বলেন, তারা এই দম্পতির প্রতারণার বিষয়টি টের পেয়ে টাকা ফেরতের জন্য তাগাদা দিতে থাকেন। কিন্তু নানা কৌশলে সে বুঝিয়ে সময়ক্ষেপন করেন। এদিকে গত ৫ আগষ্ট সরকার পতনের পরপরই একদিন রাতের আঁধারে উধাও হয়ে যান মনিরুজ্জামান ও তার স্ত্রী সুকতারা বেগম। এরপর থেকেই তাদের ফোন বন্ধ হয়ে যায়।

 


এই বিভাগের আরো খবর