ডলারের দাম বাড়ানোর ফলে মে মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এক মাসেই ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৩৭০ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা ধরে)। গত মে মাস ধরে ৪৬ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রবাসী আয়। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশে ডলারের দামে অস্থিরতা, বৈদেশিক মুদ্রার সঞ্চায়নে চাপ এবং সর্বোপরি প্রবাসী আয়ে হুন্ডির থাবার কারণে কমতে থাকে প্রবাসী আয়। গত কয়েক বছর ধরে কর্মসংস্থানের জন্য যে হারে মানুষ বিদেশে গেছে, সে হারে রেমিটেন্স পায়নি। এসব কারণে রেমিটেন্স বৃদ্ধিতে সর্বোচ্চ মনোযোগ দেয় সরকার। বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ায়, যাতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হন। মে মাসের শুরুতে একবারে ৭ টাকা বাড়িয়ে ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ কওে কেন্দ্রীয় ব্যাংক।
বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ
করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একক মাস হিসাবে এরপর আর এত বেশি রেমিটেন্স আসেনি। এরপর বিদায়ী মে মাসে এলো ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বা ১১৫ কোটি ৩৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে ১১ মাসে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৩৭ কোটি ২৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।