রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

৫০ হাজার টাকা ভাতা দাবিতে শাহবাগ মোড়ে চিকিৎসকরা

দেশ নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।রোববার (২২ ডিসেম্বর) বেলা ১টায় শাহবাগ মোড় অবরোধ করেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিকেল ৪টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর