সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ :
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

তিনি বলেন, সবকিছুর বিষয়েই সতর্ক থাকতে হয় সরকারকে। এ জন্যই বিভিন্ন সভার আয়োজন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়।সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে। এটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এ বিষয়ে আমাদের পরিবারের পাশাপাশি জনগণের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

মব সহিংসতা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সহিংসতা আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনও ধরনের ছাড় দিচ্ছি না।ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর