বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

দেশের সুবিধাবঞ্চিত এলাকায় ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি করে শ্রেণিকক্ষে ডিজিটাল ক্লাসরুম স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বাজেট উপস্থপানকালে এ তথ্য জানান। বিকাল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি।

আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সরকার গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২২-২৩ অর্থবছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬০টি জেলার ১১৪টি উপজেলায় ৩৫ হাজার শিখন কেন্দ্রের মাধ্যমে ২০ লাখ ৫৪ হাজার ৭৬৩ জনকে মৌলিক স্বাক্ষরতা প্রদান করা হয়েছে। এছাড়া ঝরে পড়া শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষা প্রদান করে মূল ধারায় ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখা হবে।


এই বিভাগের আরো খবর