সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

৬ ঘন্টা পর রাজশাহী ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

রাজশাহী স্টেশনে দুটি ট্রেনে ধাক্কার ঘটনার ৬ ঘন্টা পরে রাজশাহীর সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিকেলে ৪টার পদ্মা এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে রাত ৮টায়। এই ট্রেন দুর্ঘটনায় প্রায় প্রতিটি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এর আগে রাজশাহী স্টেশনে একটি ট্রেনকে ধাক্কা দেয় আরেকটি ট্রেন। এতে দুটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটলেও ট্রেন দুটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম জানান, দুপুরে ওয়াশপিট থেকে বের হচ্ছিলো বাংলাবান্ধা এক্সপ্রেস। এসময় ভুল সিগন্যালের কারণে পাশের লাইনে ঢুকে যায় ধুমকেতু এক্সপ্রেস। এতে ধাক্কা লেগে দুটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিলো না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্টেশন ম্যানেজার জানান, লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজ শেষ হতে সন্ধ্যা পেরিয়ে যায়।

এদিকে, ভুল সিগন্যালের সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার মামুনুল ইসলাম। #


এই বিভাগের আরো খবর