মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম

আন্তর্জাতিক নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসি এ সিদ্ধান্তের কথা জানায়। কমিশন বলেছে, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে দাম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অন্যান্য সব শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে ৩ জুন ঘোষিত নতুন দামই বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির একদিনের মাথায় লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহাল রাখার আবেদন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

প্রসঙ্গত, ৩ জুন বিইআরসি পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। সে সময় লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং প্রথম ধাপের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন দাম ১ জুন থেকে কার্যকর করার কথা ছিল।

মূল্যবৃদ্ধির ঘোষণার পর নিম্ন আয়ের ও প্রান্তিক গ্রাহকদের ওপর বাড়তি চাপের বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের ভিত্তিতে কমিশন একদিনের মধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এ দুই শ্রেণির গ্রাহকদের জন্য আগের দাম বহাল রাখে।


এই বিভাগের আরো খবর