সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

৭ দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুলের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।বুধবার (৭ মে) কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ করছেন।আন্দোলনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা নানান সংকট ও সমস্যার মধ্যে দিয়ে তাদের শিক্ষা জীবন অতিবাহিত করছেন। দীর্ঘদিন ধরে হল সংস্কার, পরিবহন সংকট, শ্রেণিকক্ষ সংকটের দাবি জানানো হলেও আদতে এর কোনও সমাধান হয়নি। এবার কলেজের সব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন।

শিক্ষার্থীদের ৭ দাবি

১. হল সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।

২. ছাত্র এবং ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।

৩. শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. শ্রেণিকক্ষের সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করতে হবে।

৫. ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ করতে হবে।

৬. কলেজের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করতে হবে।

৭. দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসন করতে হবে।


এই বিভাগের আরো খবর