রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

৭/৮ ইঞ্চি সরু ৩৫ ফূট গভীরে শিশু, বাঁচানোর চেষ্টা ফায়ার সার্ভিসের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোর কোয়েলহাট গ্রামে দুই বছরের শিশু স্বাধীন গভীর নলকূপের প্রায় ৭/৮ ইঞ্চি সরু ৩৫ ফূট গভীরে পড়ে গেছে। দুপুর আড়াইটা থেকে আটকে পড়া শিশু কে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট। তবে বিকাল ৫ টায় ভেকু আসার পর মুল উদ্ধার অভিযান শুরু হয়। শিশু স্বাধীন কোয়েল হাটা গ্রামের রাকিবের ছেলে।

তানোর থানার ওসি শাহীনুজ্জামান জানান, দুপুর ১ টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় শিশু স্বাধীন (২)। খবর পেয়ে দুপুর পৌনে ২ টা থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনা স্থলে পৌছায়। তবে ভেকু না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারছিল না। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং ভেকুর সম্বন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বিকেলে পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে তাদের মনে হয়েছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ফুট পর্যন্ত মাটি খোড়া শেষ হয়েছে। আরো ১৫ ফুট খুড়তে হবে।


এই বিভাগের আরো খবর