সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত সেই পাঁচ শিক্ষার্থী

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে নিশ্চিত হওয়া গেছে যে, এ অপহরণ ঘটনার সাথে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত।

শিক্ষার্থীদের উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খাগড়াছড়ি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।রিবেক চাকমা বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীরা কবে, কোথা থেকে মুক্তি পেয়েছেন সেটি জানা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর