বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

জুনে রাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হতে যাচ্ছে। সব ঠিক থাকলে জুন মাসে এই কাঙ্খিত নির্বাচন হতে যাচ্ছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার  সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত হরেছেন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত আগামী ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত দেওয়া যাবে, রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ করা হবে আগামী ১৩ এপ্রিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ এপ্রিল। ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ৩০ এপ্রিল।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৩ মে, মনোয়নপত্র বিতরণ ১৫ মে, মনোনয়নপত্র দাখিল ১৯ মে, মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই ২০ মে, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২২ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ মে, ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে।

রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য কমিশন/কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।


এই বিভাগের আরো খবর