মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে পূর্ণদিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ১২ জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোব বার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে ২৫ ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত ২৫ ক্যাডারের প্রায় দুই শতাধিক কর্মকর্তা ও বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে ২৫ ক্যাডারের কর্মকর্তারা ১২ জন কর্মকর্তার বরখাস্তের আদেশ বাতিল ও অনতিবিলম্বে আন্তঃক্যাডারদের সব বৈষম্য দূর করার দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা।

ক্যাডারদের অন্য দাবীগুলো হলো

১। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় (ক্যাডার যার, মন্ত্রণালয় তার) বাস্তবায়ন;

২। উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ;

৩। সকল ক্যাডারের সমতা স্থাপন;

৪। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারসহ সব ক্যাডারকে একই কমিশনের আওতায় রাখা;

৫। পরিবার পরিকল্পনা ও পরিসংখ্যান ক্যাডার সার্ভিস অব্যাহত রাখা;

৬। সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে প্রবেশের পর শুধুমাত্র প্রশাসন ক্যাডারের জন্য পূর্বের সার্ভিসে ফেরার সুবিধার প্রস্তাব বাতিল করা;

৭। জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদানের প্রস্তাব বাতিল করা;

৮। ‘এডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ এর পরিবর্তে ‘ভূমি সার্ভিস’ বা ‘ভূমি ব্যবস্থাপনা সার্ভিস’ নামকরণ;

৯। জনপ্রশাসন মন্ত্রণালয়কে ‘মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’ অথবা ‘সরকারি কর্মচারী ব্যবস্থাপনা মন্ত্রণালয়’ হিসেবে নামকরণ;

১০। দুর্নীতি দমন কমিশনসহ সকল কমিশনে প্রশাসন ক্যাডারের নিয়োগ বন্ধ করা;

১১। একটি ক্যাডারের দফতর হতে অন্য ক্যাডারের পদায়ন/প্রেষণ বন্ধ করা;

১২। মন্ত্রণালয়ের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও মন্ত্রীদের একান্ত সচিব পদে সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন;


এই বিভাগের আরো খবর