মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

রাবি রুয়েট শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে একজোট হয়ে মাঠে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন অব্যহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্য দিনের মতো আজও রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা প্রথম প্যারিস রোডে জড়ো হয়। সেখানে তারা বিশাল মানববন্ধন করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় এই রুট নিয়ে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানায়, সরকোরি চাকরিতে কোটা নয়, তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায়। অবিলম্বে তাদের নায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে দুপুরের দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেয়।


এই বিভাগের আরো খবর