রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

রাজশাহীতে আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটির দাবী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

রাজশাহীর বিএনপিতে নীতি-আদর্শ পরিপন্থী অপ-তৎপরতার বিরুদ্ধে দাঁড়িয়ে কমিটি বাতিল সহ নানা দাবিতে মানববন্ধন করেছে মহানগর বিএনপির বড় একটি একাংশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রধান সড়কে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন অন্তত এক হাজার বিএনপি নেতাকর্মী। পরে অবশ্য বৃষ্টি বাগড়ায় বেলা ১২টার আগেই মানববন্ধন শেষ হয়ে যায়।
মানববন্ধনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট সহ রাজপথের ত্যাগী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্যে নেতা কর্মীরা বলেন, ফ্যাসিবাদের বিষবৃক্ষ নির্মূল হলেও রাজশাহী মহানগর বিএনপি কমিটির কয়েকজন নেতৃবৃন্দ আওয়ামী লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মী চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ সহ অপকর্মের সাথে জড়িত এমনকি জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপরে হামলার সাথে সম্পৃক্ত এবং সরাসরি নেতৃত্ব প্রদানকারী পতিত ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের জন্য প্রত্যক্ষভাবে আশ্রয় প্রশ্রয় প্রদান করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হয়। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে, রাজশাহী মহানগর বিএনপির চিহ্নিত নেতৃবৃন্দ বেআইনিভাবে প্রতিষ্ঠান জবরদখল, ভূমি-ভবন দখল, অযাচিত প্রশাসনিক হস্তক্ষেপ, চাঁদাবাজি সহ ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের দ্বারা দলটির ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। শুধু তাই নয় রাজশাহীতে ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সম্পৃক্ত বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর থেকে থানা, ওয়ার্ড পর্যায়ের দীর্ঘদিনের ত্যাগী নির্যাতিত হামলা মামলার শিকার পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করে, বাদ দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তোলেন তিনি। এসব কর্মকান্ডের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিতে হাইব্রিড নেতার উদ্ভব হচ্ছে বলেও জানান। বিগত সময়ে আওয়ামী মদদপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা বিএনপির নেতা কর্মীরা রাজশাহীতে হামলা মামলা জুলুম নির্যাতনে শিকার হয়েছেন, সেই আওয়ামী কর্মীদেরই বর্তমান রাজশাহী মহানগর বিএনপির কিছু নেতৃবৃন্দ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন, শিষ্য বানাচ্ছেন এবং তাদেরকে দলীয়ভাবে আশ্রয় দিচ্ছেন।
অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের দিয়ে কমিটি করার দাবি জানান নেতা কর্মীরা। নইলে আসন্ন নির্বাচনে এই শহরে বিএনপির প্রার্থীতা ও নির্বাচন আয়োজন নিয়ে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেবে।

মানববন্ধনে সভাপত্বি করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্ মখ্দুম থানা বিএনপি সাবেক সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শুকুর আলী, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু,বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলি শান্তি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


এই বিভাগের আরো খবর