সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হত্যায় লিটন আসামী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাকিব আনজুম নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শুক্রবার রাত নিহতের বাবা মাইনুল হক বাদি হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনশ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুরের দিকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সামনে থেকে প্রায় ২ হাজার ছাত্র-জনতা মিছিল নিয়ে শহরের দিকে রওনা হয়। দুপুর দেড়টার দিকে মিছিলটি নগরীর লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এলোপাতাড়ি গুলি, ককটেল ও বোমা নিক্ষেপ শুরু করে। সংঘর্ষের এক পর্যায়ে আসামীদের মধ্যে মোস্তফা ও শাকিল তার ছেলের বুকে ও পিঠে গুলি করে। এসময় সাকিব মাটিতে লুটিয়ে পড়লে কুপিয়ে হত্যা করে।


এই বিভাগের আরো খবর