রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বিএনপির নারী কর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে নারী ও শিশু ফোরাম। আজ শুক্রবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১২ নভেম্বর পবা হরিয়ান সুগার মিল এলাকায় বিএনপি নেত্রী মোছা নিলুফা ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সময়, জামায়াতে ইসলামীর কর্মী মো. নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পায়ের জুতা দিয়ে শারীরিক লাঞ্ছনার শিকার করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বলে নির্বাচিত হলে নারীদের সম্মান করবে, কিন্তু নির্বাচনের আগেই নারীদের প্রতি লাঞ্ছনার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর জামায়াত মনে করছে তারা ক্ষমতায় এসেছে এবং দেশব্যাপী অপকর্ম চালিয়ে যাচ্ছে। কোন মা-বোনের ইজ্জত নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান এবং নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  রাজশাহী বিভাগীয় বিএনপির সংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি,  জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সভাপতি,
জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সখিনা খাতুন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর