মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সালমান এফ রহমান, তার ভাই এ এস এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

এ মামলায় অপর আসামিরা হলেন সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো এভিয়েশনের কর্মকর্তা আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ। বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ আইনজীবী বলেন,”সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেডে অভিযোগকারীরা চাকরি নিয়েছিলেন পাইলট হিসেবে। সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গাতে যেতেন, আসতেন হেলিকপ্টারে করে। কোম্পানিতে থাকাকালে ওনারা (পাইলটরা) বেতন ভাতা পেয়েছিলেন ঠিকই। তবে গত ফেব্রুয়ারি মাসে ওনাদের টার্মিনেট করা হয় পাওনা বাকি রেখে। কোটি টাকার ওপরে তাদের পাওনা।”

ভুয়া কোম্পানি দেখিয়ে নিয়োগের মাধ্যমে ওই তিন ক্যাপ্টেনের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী।


এই বিভাগের আরো খবর