সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

রেড ক্রিসেন্টের নাম ভাঙ্গিয়ে সক্রিয় প্রতারক চক্র

আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) যে কোনো মানবিক সহায়তা প্রদান বা পুনর্বাসনের জন্য সবসময় নিজেদের বা স্থানীয় ইউনিটের (ব্রাঞ্চ) মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই, বাছাই করে এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে আলোচনা ও পর্যালোচনা করে দিয়ে থাকে। এজন্য বিডিআরসিএস ইউনিট (ব্রাঞ্চ) বা জাতীয় সদর দপ্তর থেকে কাউকে ফোন দিয়ে কোন লিস্ট/তথ্য প্রেরণ করতে বলা হয় না। ত্রাণ পরিবহণ বা অন্য কোন কারণে কখনও কাউকে ফোন দিয়েও কোনরুপ অর্থ সহায়তার জন্য বিডিআরসিএস অনুরোধ করে না।

বিডিআরসিএস এর নামে যদি কেউ ফোন করে এ ধরণের অনুরোধ করে তাহলে নিকটস্থ রেড ক্রিসেন্ট অফিস অথবা থানায় অবহিত করুন অথবা বিডিআরসিএস এর হটলাইন (১৬২২৬) নাম্বারে ফোন করে অবহিত করুন।মনে রাখবেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সকল ধরনের মানবিক সহায়তা বিনামূল্যে দিয়ে থাকে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে কোন সেবা বা তথ্য জানতে বা অভিযোগ জানাতে, যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি হটলাইন নাম্বারে ১৬২২৬ (16226) অথবা ই-মেইল করতে পারেন feedback@bdrcs.org

 


এই বিভাগের আরো খবর