মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

রাজশাহী রয়েল’স ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

রাজশাহী ঐতিহ্যবাহী রয়েল’স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক সন্ধ্যা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় নগরীর পাঠান পাড়া একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বক্তব্য রাখেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি শফিকুল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহিন ইকবাল, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা ফরহাদ মাদুদ হাসান ফরহাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এর সহ-সভাপতি সালাহ উদ্দিন মিন্টু। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানের আগে রয়েল’স ক্লাবে বৃক্ষ রোপন করেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।


এই বিভাগের আরো খবর