রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রাজশাহীতে উৎসহ উদ্দিপনায় উদযাপিত হচ্ছে সরস্বতী পুজা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীতে ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পুজা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান অর্জন ও শাস্ত্রীয় চর্চায় সমৃদ্ধি লাভের প্রত্যাশায় দেবীর অর্চণায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মন্ডপ গুলোতে আয়োজন করা হয় এই পূজার। সকাল থেকে শিক্ষার্থী ও ভক্তরা ভীড় করে মন্ডপ গুলোতে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচরণায় মন্ডপগুলা রুপ নেয় মিলন মেলায়।
রাজশাহী কলেজের হিন্দু হোস্টেল প্রাঙ্গন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ভোলানাথ স্কুল, বরেন্দ্র কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে এই পূজার আয়োজন করা হয়। প্রতিষ্ঠান গুলোতে বিদ্যাদেবী মা সরস্বতীর কৃপা পেতে পূজা অর্চণা শেষে দেবী কাছে পুষ্পাঞ্জলী প্রদান করে শিক্ষার্থী সহ সর্বস্তরের ভক্ত। এছাড়াও নগরীর বিভিন্ন মন্দির, মন্ডপ ও অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে এই পূজোর আয়োজন করা হয়। পূজো শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিরতণ করা হয়।
প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি অনুসারে এই পূজার আয়োজন করে হিন্দুধর্মালম্বীরা।


এই বিভাগের আরো খবর