রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : সানাউল্লাহ

আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নির্বাচন কমিশনার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর মাস বা ২০২৬ সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে। আজ সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০২৫ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে ১৮ থেকে ২৪ লক্ষ মৃত মানুষ ভূয়া ভোটার তালিকায় ছিল। সেক্ষেত্রে ১৮ থেকে ২৪ লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে।
তিনি বলেন, পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না। আইনী বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই। এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্যই জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষেই কথা বলবেন। ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে।


এই বিভাগের আরো খবর