রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ , সকালেও চলছে বুলডোজার

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

475704779_1331405697872339_322763354567455697_nবাড়ি ভাঙতে রাতে হলুদ রঙের একটি বুলডোজার আনা হলেও, সকালে নীল রঙের অন্যটি দেখা যায়। সীমানা প্রাচীরসহ বাড়ির সামনের দিকে অনেকটাই এখন ভেঙে ফেলা হয়েছে। ভবনটিতে রাতে লাগানো আগুন সকালে আর জ্বলতে দেখা যায়নি। উৎসুক মানুষের ভিড় সকালেও দেখা গেছে। তবে গতরাতের মতো ভাঙচুর চালানো বিক্ষুব্ধদের সেখানে দেখা যায়নি। শুধু ভারী যন্ত্রের আওয়াজই সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে।

পরে বিক্ষুব্ধদের একটি দলকে সেখানে স্লোগান দিতে দেখা গেছে। তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, স্বৈরাচারের ফাঁসি চাই, ছাত্রলীগের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। শেসেখানে উপস্থিত কয়েকজন জানান, ভবনের বাকি অংশ বুলডোজার দিয়ে ভেঙে সমান না করা পর্যন্ত কাজ চলবে।

475704779_1331405697872339_322763354567455697_n

সকালে শেখ মুজিবের ভাঙা বাড়িতে লুটপাট চালানো হয়। এক দল মানুষকে বাড়িটি থেকে ইট, লোহা, পাইপসহ অবশিষ্ট জিনিসপত্র খুলে নিয়ে যেতে দেখা গেছে। তারা যে যেমন পারছে বাড়ির ভেতর থেকে জিনিসপত্র খোঁজে খোঁজে নিয়ে যাচ্ছে।  সকালে দেখা যায় বাড়িটির ভাঙা অংশ থেকে হেকসো ব্লেড দিয়ে রড কেটে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ভারী হাতুড়ি দিয়ে কনক্রিট ভেঙে সংগ্রহ করা হচ্ছে রড। রিক্শায় করে তাদেরকে এসব মালামাল সরাতে দেখা গেছে।

a475908013_1680543045829951_4229203483617005392_nবুলডোজারের চালক সুজন মিয়ার সাথে কথা হয় । তিনি জানান, গতকাল রাত থেকে বাড়িটি ভাঙার কাজে আছি। বাড়িটি ভাঙতে সময় লাগছে, কারণ বাড়িটি মজবুত করে বানানো মনে হচ্ছে। এরই মধ্যে মেশিনের তিনটি দাঁত ভেঙে গেছে।- এটি বাংলা ট্রিবিউনের রিপোর্ট


এই বিভাগের আরো খবর