রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীতে যুব মহিলা লীগ সভাপতি মৌসুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে তাকে উপজেলার শিলমাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। কর্মসূচি বাস্তবায়ন করতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান ২টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও ছবিটি পোস্ট করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হন এবং তাদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। তবে সেসময় তাকে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে, গেলো ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া বাজারে মৌসুমীর স্বামী ওহিদুরকে (৪৫) স্থানীয় জনতা আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।


এই বিভাগের আরো খবর