ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব লেটন অরিয়েন্ট। হাস্যকর আত্মঘাতী গোলে তাদের কাছে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তিন দিন পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ সামনে রেখে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে গিয়ে বিপদে পড়েছিল তারা। শেষ পর্যন্ত দলের তারকা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা বদলি নামার কিছুক্ষণ পর জাল কাঁপালেন। তাতে ২-১ গোলে জিতে এফএ কাপে চতুর্থ রাউন্ডের বাধা টপকালো সিটিজেনরা।