রাজশাহী গোদাগাড়ীর বিদিরপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। তাকে বহনকারী প্রাইভেট কারও ভাংচুর করা হয়। প্রাইভেট কারটি জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব এর। তিনি নিজেই কার চালিয়ে রাজশাহী ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির নেতা এ্যাড সুলতানুল ইসলাম তারেক এর কর্মী সভায় যাচ্ছিলেন।

আব্দুস সালাম শাওয়াল গণমাধ্যম কর্মীদের জানান, বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী গোদাগাড়ী উপজেলার পিরোজপুর স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব । ওই সভায় ীবএনপি নেতা বিপ্লব নিজে ড্রাইভ করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল নিয়ে ওই সভা স্থালে যাচ্ছিলেন। পথিমধ্যে বিদিরপুর নামক স্থানে তাদের গাড়ী লক্ষ্য করে হামলা চালানো হয়। লোহার রড দিয়ে তার প্রাইভেট কারের সামনে ও পাশের কাঁচে আঘাত করা হয়। এতে আব্দুস সালাম শাওয়া আহত হন। তার গাল ধারালো কাচে কেটে যায়। এসময় তাকে প্রাইভট কার থেকে নামানোর চেষ্টা করে। পরে দ্রুত গাড়ী চালিয়ে ঘটনা স্থালে নেয়া হয়। আহত আব্দুস সালাম শাওয়াল কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনার পর সভাস্থলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির নেতা এ্যাড সুলতানুল ইসলাম তারেক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবী জানায়। অন্য বক্তরাও হামলার তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানায় বিএনপির নেতারা।