রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

রাজশাহীতে ওয়ার্ড যুবলীগ নেতাসহ চার কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

যৌথ বাহিনীর বিশেষ অভিযান  ডেভিল হান্টে  রাজশাহীর হরগ্রাম ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিসহ চার আওয়ামী লীগ কর্মী গ্রেফতার।
পুলিশ জানায় , যৌথ বাহিনীর অভিযানে  এ পর্যন্ত চার জনকে আটক করেছে তারা। গ্রেফতারকৃত হচ্ছেন, হরগ্রামের ৮ নং ওয়ার্ড সহ-সভাপতি  নয়ন শেখ, আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ, সাব্বির আহমেদ ও রশিদুল ইসলাম।  পুলিশ বলছে,  যৌথ বাহিনীর অভিযানে আটকৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এই অভিযানে মূলত, বিভিন্ন হত্যা মামলার আসামি, চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান  পরিচালনা করা হচ্ছে।
গতকাল দুপুরে, রাজশাহী  মেট্রোপলিটন পুলিশের  সদর দপ্তর থেকে যৌথ বাহিনীর এই অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পুলিশ বলছে, যারা আইন-শৃংখলার পরিস্থিতি বিঘ্ন  ঘটাচ্ছে  তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অপরাধী যেই হোক না কেন কোন ছাড় দেয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে


এই বিভাগের আরো খবর